প্রবাসে বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু
দুবাইয়ে নিজ কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জয়নাল আবেদীন (২৯) নামের হাটহাজারীর এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে নিহতের ভাগিনা শাকিল তার মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে দুবাইয়ের সানাইয়া এলাকার নিজ কর্মস্থলে এই দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন হাটহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুজানগর এলাকার জসিম উদ্দিনের পুত্র। প্রবাসী মো. আলী ও নিহতের ভাগিনা শাকিল জানান, জয়নাল দীর্ঘ চার বছর আগে জীবিকার তাগিদে প্রবাস জীবন শুরু করেন। গত দেড় মাস আগে তিনি দেশ থেকে ছুটি কাটিয়ে পুনরায় নিজ কর্মস্থলে ফিরে যান। গত বুধবার রাতে দুবাইয়ের তাদের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে দেরা দুবাই এলাকার একটি হাসপাতালের হিমঘরে নিহতের মরদেহ রাখা হয়েছে। মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান আছে। সাংসারিক জীবনে তিনি আয়েশা আক্তার (৬) ও আলী আকবর (৩) নামের দুই সন্তানের জনক ছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুর খবর গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান