ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ৪-৯-২০২৫ বিকাল ৫:৩৪

বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ আগস্ট রাত ১২টা ১০ মিনিটে কেরানীগঞ্জের বছিলা এলাকা থেকে এক লাখ বিশ হাজার টাকার আসবাবপত্র বোঝাই করে গাইবান্ধা ও দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয় একটি টাটা পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-১৬৬৪)। গাড়িটি চালাচ্ছিলেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর কামারগাঁও গ্রামের মো. জালাল ব্যাপারীর পুত্র মো. আল-আমিন (৩৫) ড্রাইভার। 

পিকআপটি  ভোরে বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকায় পৌঁছালে তিনটি প্রাইভেটকারযোগে ১৪-১৫ জন ডাকাত পুলিশের লাল সিগন্যাল লাইট ব্যবহার করে গাড়ি থামায়। তারা ডিবি পুলিশ পরিচয়ে চালক ও হেলপারকে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে মারধর করে। পরে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ টাকা ও ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেয়। এরপর রাস্তার পাশে ফেলে রেখে চার লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের পিকআপ ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। 

এ ঘটনায় শাজাহানপুর থানায় বাদী হয়ে মামলা করেন পিকআপটির মালিক মো. আরিফ হোসেন (৪০)। তিনি মৌলভীবাজার সদর থানার জগন্নাথপুর গ্রামের মো. সিরাজ মিয়ার পুত্র। 

পরে পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলো-বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের পুত্র মো. রাতুল (২২), সাবরুল কারিগরপাড়া গ্রামের মো. বিপুল হোসেনের পুত্র মো. তারেক হোসেন (৩২), সদর থানার সাত শিমুলিয়া গ্রামের মৃত আলমগীর হোসেনের পুত্র মো. সুমন প্রামানিক (২২), সুলতানগঞ্জ পাড়ার মৃত পুটু মিয়ার পুত্র মো. সাব্বির পাশা ওরফে শাওন (৩৩), ঈদগাহ লেন এর মৃত গোলাম পাশার পুত্র মো. মোস্তফা পাশা ওরফে শ্যামল (৩৫),  সদর থানার মালগ্রাম উত্তরপাড়া (ডাবতলা) গ্রামের মৃত কামাল মিয়ার পুত্র মো. কালাম ওরফে সুরমা কালাম ওরফে জামাল (৩৪), নিশিন্দারা মধ্যপাড়া গ্রামের মৃত সাজ্জাদের পুত্র মো. রাসেল আহম্মেদ (৩৫)। 

গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লুণ্ঠিত মালামাল উদ্ধারে এবং অন্যান্য জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক