ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ

গাজীপুরে আবাসিক এলাকায় গরুর খামার বর্জ্যের স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৪-৯-২০২৫ রাত ১০:১৫

গাজীপুর মহানগরীর আবসিক এলাকায় গরুর খামার স্থাপন ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন। স্থানীয় বাসিন্দারা বারবার খামারের মালিকদের দারস্থ হয়েও কোনো ফল পাননি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মহানগরীর ৩১ নং ওয়ার্ড দক্ষিণ খান এলাকায় কাসেম আলীর দুই ছেলে মো: ইসমাইল ও মো: ওসমান ভুক্তভোগী মোঃ জামাল হোসেনের বাড়ির পাশে অবৈধভাবে গরুর খামার গড়ে তুলেছেন। খামারের বর্জ্য ও মলমূত্র প্রতিনিয়ত ভুক্তভোগীর বাসায় ঢুকে পড়ছে। এতে পরিবেশ দূষণ সহ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে। দুর্গন্ধ ও বিভিন্ন পোকামাকড়ে বসবাস করার অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে কয়েক দফায় অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় চরম ক্ষুব্ধ আশেপাশের এলাকাবাসী। 

অভিযোগের বিষয়ে মো: জামাল হোসেন জানান, গত বছরের মার্চ মাস থেকে ধাপে ধাপে একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। এই বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কোন ব্যবস্থা না নিয়ে আমাকে আদালতে মামলা করার জন্য বলেন তিনি ওই খামারের মালিকদের কাছ থেকে টাকা খেয়ে কোন ব্যবস্থা নেয়নি এবং বলেছেন এখানে করলে কোন সমস্যা নেই। সে দুর্নীতির আশ্রয় নিয়ে কোন ব্যবস্থা নিচ্ছেন না।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে গত বছরের ২৪ নভেম্বরের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে বিবাদী কে খামার স্থাপনের অনুকূলে এন.ও.সি ট্রেড লাইসেন্স, প্রাণিসম্পদ বিভাগের লাইসেন্স প্রদর্শন করতে বললে কোন কিছুই দেখাতে পারেননি। খামারটি আবাসিক এলাকায় অবস্থিত। সরেজমিনে বাদির আবেদনে বর্ণিত ঘটনার সত্যতা পাওয়া যায়। 

সর্বোপরি, খামাটি স্থাপনের অনুকূলে কোন প্রকার অনুমোদন না থাকায় এবং খামারটি আবাসিক এলাকায় থাকায় খামাটি বন্ধ করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নার্গিস খানম চরম দুর্নীতিগ্রস্ত একজন সরকারি কর্মকর্তা। না বিভিন্ন উপায় অনৈতিক পন্থা অবলম্বন করে বিভিন্ন এগ্রো ফার্ম ও খামারীদের কাছ থেকে টাকা নিয়ে অপকর্ম করে বেড়াচ্ছেন। তার কাছে কোন বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ উপস্থাপন করা হলেও তিনি তা গুরুত্ব না নিয়ে অপর পক্ষের কাছ থেকে টাকা খেয়ে অনৈতিক সুবিধা দিচ্ছেন। 

এছাড়াও তার এসব দুর্নীতি ও অনৈতিক কাজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক বরাবর একাধিক লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। সরকার পতনের পর তার এসব অনৈতিক কর্মকান্ডের কারণে ভুক্তভোগী খামার মালিকেরা অফিস ঘেরাও করে আন্দোলন করেছেন।

এসব অভিযোগের বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নার্গিস খানমকে মুঠোফোনে যোগাযোগ করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত