ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

তানোরে ভুয়া কবিরাজের হাতে সরকারি কর্মকর্তা লাঞ্চিত


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৫-৯-২০২৫ দুপুর ১১:২৯

রাজশাহীর তানোরে আলোচিত ও ভুয়া কবিরাজ আবুল কালাম আজাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, মব সৃষ্টির চেষ্টা, ও  ভুমি অফিসের কর্মকর্তাকে (তহসিলদার) লাঞ্চিত এবং প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। 

গতকাল ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁন্দুড়িয়া বাজার সংলগ্ন কথিত কবিরাজ আজাদের বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় তানোর ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) তানভির আহম্মেদ বাদি হয়ে  আবুল কালাম আজাদসহ তিনজনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এখবর ছড়িয়ে পড়লে অফিস পাড়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সরকারি কাজে বাধা ও কর্তব্যরত একজন সরকারি কর্মকর্তাকে লাঞ্চিত ও প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
স্থানীয়রা জানান, সরকারি অনুমোদন ছাড়াই কথিত কবিরাজ আবুল কালাম আজাদ মানবদেহের হাড়গোড় ভাঙার চিকিৎসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়াও তার বাড়ির সামনের সরকারি জায়গা দখল করে রেখেছেন।
জানা গেছে, উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১১৬,
চাঁন্দুড়িয়া মৌজার, আরএস ১২৬৮ নম্বর দাগে সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি রয়েছে,সেখানে চাঁন্দুড়িয়া ইউপি ভুমি অফিস নির্মাণের জন্য নির্ধারন করা হয়েছে। কিন্ত্ত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ওই জায়গায় গ্যারেজ নির্মাণের জন্য বালু দিয়ে ভরাট শুরু করেন আবুল কালাম আজাদ।এদিকে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ভুমি অফিসের কর্মকর্তাকে (তহসিলদার)।
প্রত্যক্ষদর্শীরা জানান,এদিন সকালে তহসিলদার ঘটনা স্থল পরিদর্শন করতে যায়। এসময় আবুল কালাম আজাদ তার লোকজন নিয়ে সরকারি কাজে বাধা ও অশ্লীল ভাষায় গালিগালাজসহ তাকে শারীরিকভাবে লাঞ্চিত এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনা স্থল থেকে ফিরিয়ে দেন।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, তহসিলদার সাহেবকে নিয়মিত মামলা করতে বলা হয়েছে।এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) আফজাল হোসেন বলেন,মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) তানভির আহম্মেদ বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশে তিনি ঘটনা স্থল সরেজমিন পরিদর্শন করতে যান।এসময় আবুল কালাম আজাদ লোকজন নিয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ লাঞ্চিত ও প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। তিনি বলেন, ইউএনও মহোদয়কে অবগত করে তিনি থানায় মামরা করেছেন। এবিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তহসিলদার সাহেবের সঙ্গে মৃদু বাকবিতন্ডা হয়েছে মাত্র

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি