কুমিল্লায় ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লেসহ কাভার্ডভ্যান জব্দ
কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লেসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
কর্নেল মীর আলী এজাজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা মোবাইল ডিসপ্লেভর্তি কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায়। পরে ভ্যানটি তল্লাশি করে ১৩ হাজার ৫২৭ পিস মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। কাভার্ড ভ্যানসহ জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা।
কর্নেল মীর আলী এজাজ আরও বলেন, জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে। তারা নিয়মিত সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছেন।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ