ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে পানিতে ডুবে একজনের মৃত্যু


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৫-৯-২০২৫ দুপুর ১:৫৩

নেত্রকোণার খালিয়াজুরীতে বোয়ালী গ্রামে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন। 

মৃত ব্যক্তি মিজান মিয়া( ২৮) অত্র উপজেলার বোয়ালী গ্রামের পুর্ব পাড়ার মোঃ রমজান মিয়ার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত মিজান মিয়া ৫ সেপ্টেম্বর ( শুক্রবার) আনুমানিক সকাল সাড়ে ছয়টার সময় বোয়ালী বাজার সংলগ্ন জিয়াখড়া নদীতে গোসল করতে গেলে পানিতে ডুব দিতে গিয়ে পানিতে ডুবে যায়। মৃতের আত্মীয় জানায় মৃত মিজান মিয়া মৃগী রোগী ছিল। তাদের ধারণা গোসলের সময় হয়তবা মৃগী রোগে আক্রান্ত হওয়ায় পানি থেকে আর উঠতে না পারায় পানিতে পড়েই মৃত্যু হয়েছে। 

স্থানীয় কয়েকজন জানান, মিজান মৃগী রোগে আক্রান্ত ছিল। সে কখনও নদীতে গোসল করতে যায় না। আজকে হঠাৎ করে সকালে বাজারের ঘাটে গোসল করতে পানিতে ডুব দিলে পানিতে তলিয়ে যায়। তখন উপস্থিত লোকজন পানিতে নেমে লাশ উদ্ধার করে থানায় খবর দেয়। 

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের সুরৎহাল তৈরী করে এবং অভিভাবকদের কোন ধরণের অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত