ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

শেরপুরে দুর্নীতি দমনে দুদকের গণশুনানি সোমবার


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৫-৯-২০২৫ দুপুর ২:১২

শেরপুরে দুর্নীতিবাজদের ধরতে এবং তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে প্রকাশ্যে গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৮ সেপ্টেম্বর, সোমবার, সকালে শহরের মাধবপুর এলাকার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। দুদক, শেরপুর ও জামালপুর জেলা সমন্বিত কার্যালয় এই আয়োজন করেছে এবং শেরপুর জেলা প্রশাসন এতে সহযোগিতা করছে।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। দুদক সূত্রে জানা গেছে, শেরপুর সদরে যেকোনো সরকারি-বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার হলে ভুক্তভোগীরা সরাসরি কমিশনে তাদের অভিযোগ জানাতে পারবেন। একইসঙ্গে, অভিযুক্তদের বিষয়ে তাৎক্ষণিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘুষ, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি সম্পদ ও অর্থ আত্মসাতের বিষয়ে অভিযোগ দেওয়া যাবে বলে জানিয়েছেন দুদক, সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের উপপরিচালক মো. আবু সাঈদ।

গণশুনানির আগে দুদক উপপরিচালক মো. আবু সাঈদ শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সাংবাদিকেরা শেরপুরের বিভিন্ন দুর্নীতিবাজ ব্যক্তি এবং সরকারি দপ্তরে ঘুষ বাণিজ্য, হয়রানি ও অনিয়মের বিষয়গুলো তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সভায় দুদকের উপপরিচালক আবু সাঈদ বলেন, “৫ আগস্টের আগের দুদক এবং পরের দুদকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা দুর্নীতিবাজ, ঘুষখোর ও অনিয়মকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে শেরপুরের বেশ কয়েকজন দুর্নীতিবাজের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে, এবং তাদের বিষয়ে সর্বশেষ তথ্য খুব শীঘ্রই জানানো হবে।” তিনি আগামী সোমবারের গণশুনানিতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে তথ্য দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, উপসহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম ও মো. আতিউর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

এমএসএম / এমএসএম

মান্দায় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

টাঙ্গাইলে ডাল-পালা ছাঁটাইয়ের নামে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মযজ্ঞ, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শত মানুষের জীবিকা

‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন

জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার

মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য

গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার

বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত