হাসপাতালে শয্যাশায়ী বর: তবুও থেমে থাকলো না বিয়ের কাজ
হাত-পায়ে ব্যান্ডেজ বেঁধে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন বর আনন্দ সাহা। তবে নির্ধারিত লগ্ন শেষ হয়ে যাওয়ার ভয়ে থেমে থাকেনি বিয়ের অনুষ্ঠান। হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় পরিবারের সদস্যরা হাসপাতালেই করলেন বিয়ের আয়োজন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টায় মানিকগঞ্জ শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে এই বিয়ের আয়োজন করা হয়। হাসপাতালের ভেতরেই লগ্ন অনুযায়ী সম্পন্ন হয় বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা।
বর আনন্দ সাহার বাড়ি মানিকগঞ্জ শহরের বাজার রোড এলাকায় এবং কনে অমৃতা সরকারের বাড়ি ঘিওর উপজেলার বানিয়াজুরি গ্রামে। তাদের বিয়ের তারিখ আগে থেকেই ঠিক করা ছিল। কিন্তু নির্ধারিত দিনটির আগেই ঘটে যায় অপ্রত্যাশিত দুর্ঘটনা। ঢাকা থেকে ফেরার পথে ধামরাইয়ে দুর্ঘটনায় মারাত্মক আহত হন বর। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অসুবিধা সত্ত্বেও দুই পরিবারের সম্মতি ও হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিতে হাসপাতালের বিশেষ কক্ষে সম্পন্ন হয় এ ব্যতিক্রমী বিয়ের আয়োজন।
আনন্দ সাহা বলেন, ‘কিছুদিন আগে দুর্ঘটনায় আহত হই। এখন আগের তুলনায় অনেকটাই ভালো। আমার বিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।
কনে অমৃতা সরকার বলেন, আমাদের বিয়ে পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে। আমি খুব খুশি। আমার স্বামীর জন্য দোয়া করবেন।
হাসপাতালের মেডিকেল এন্ড ইউনিট প্রধান ডা. সিরাজুল ইসলাম বলেন, আনন্দ সাহা আমাদের হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি সড়ক দুর্ঘটনায় দুই হাত ও পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন। তার পরিবার বিয়ের লগ্নের কথা আমাদের জানালে আমরা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করি। অবস্থা কিছুটা স্বাভাবিক মনে হলে হাসপাতালের অব্যহৃত একটি অংশে অনুষ্ঠান সম্পন্ন করার ব্যবস্থা করি।
এমন বিয়ের আয়োজন দেখে হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগী, স্বজন ও দর্শনার্থীরা বিস্মিত হওয়ার পাশাপাশি আবেগাপ্লুতও হন।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা