ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার হোসেন'র গণসংযোগ পথসভা অনুষ্ঠিত
৫ সেপ্টেম্বর'২৫ শুক্রবার জুমার নামাজ পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেনের পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়।
শোডাউনটি দক্ষিণখান দেওয়ান বাড়ী মোড় চত্বর থেকে শুরু হয়ে জয়নাল মার্কেট, রেল গেট, হাউসবিল্ডিং, সেক্টর-৬ উত্তরা আজমপুর, উতরা পূর্ব থানা হয়ে আজমপুর কাচাবাজার হয়ে আবার দক্ষিণ খান দেওয়ান বাড়ি মোড়ে এসে শেষ হয়। এত নেতৃত্ব দেন হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন।
গণসংযোগ ও পথসভায় তিনি বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনের প্রান্তিক মানুষের জন্য নিরাপদ সুপেয় পানি, জলাবদ্ধতার স্থায়ী সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেবো। কর্মক্ষেত্রের পথ তৈরি করে জীবিকা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো এবং স্থানীয় বেকারদের জন্য টেকসই কাজের ব্যবস্থা করবো। নারীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ সৃষ্টি, শিক্ষা ও কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ নিশ্চিত করবো।
গণসংযোগ ও পথ সভায় উপস্থিত ছিলেন, ঢাকা-১৮ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ্ব আলাউদ্দিন সাবেরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণখান থানার সভাপতি, জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক, আব্দুস সালাম, পশ্চিম থানা সাধারণ সম্পাদক, মাওলানা জিয়াউর রহমান, উত্তরা পূর্ব থানার সভাপতি, মুফতি নূরে আলম সিদ্দিকী, নির্বাচন পরিচালনা কমিটির, আবুল কালাম ভূঁইয়া , মাওলানা হারুন অর রশীদ, মাওলানা আব্দুল জব্বারসহ প্রমুখ।
আলহাজ্ব আনোয়ার হোসেন আরো বলেন, আমি ঢাকা-১৮ আসন বাসীর আমৃত্যু জনসেবায় নিবেদিত থাকবো। নেতা নয়, একজন সেবক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করবো।”
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ