ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে ঈদে আজম উদযাপন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৫ বিকাল ৫:৪৫

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন, ঈদে আজম (ঈদে মিলাদুন্নবী) উদযাপন উপলক্ষে একটি আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেজুলুশন-এর উদ্যোগে আজ, ৫ই সেপ্টেম্বর শুক্রবার, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি আনন্দ র‍্যালি বারইয়ারহাট পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গ্রীন টাওয়ার প্রাঙ্গণে গিয়ে সালাতু সালাম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলার সভাপতি রেজাউল করিম। এতে বক্তব্য রাখেন মাওলানা জামশেদ আলম, মাওলানা বোরহান উদ্দিন, আব্দুর রহমান সুমন, সিরাজ মিয়াজী, নাসির উদ্দিন, সাইদুল ইসলাম সজিব, ছাইফুর রহমান আজাদসহ প্রমুখ। এছাড়া, শতাধিক পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদ এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক ধর্মপ্রাণ জনসাধারণ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দয়াময় আল্লাহ তাআলার সর্বোচ্চ অনুগ্রহ হিসেবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন মানবজাতির জন্য সত্যের আলো ও মুক্তির উৎস। সকল কল্যাণ ও জ্ঞানের মূল হিসেবে তাঁর এই শুভাগমন আল্লাহর প্রতি পরম শোকরিয়া প্রকাশের সর্বোচ্চ ঈদ, যা ঈদে আজম নামে পরিচিত।

এমএসএম / এমএসএম

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার