ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৫ বিকাল ৫:৫৪
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কয়েকটি পাগলা কুকুরের কামড়ে এক শিশু ও এক প্রতিবন্ধীসহ ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাঙ্গারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, ভাঙ্গারহাট বাজারের চারিপাশে থাকা ৬টি ব্রীজের উপর দিয়ে চলাচলরত ব্যক্তিদের উপর হঠাৎ করে চড়াও হয়ে কামর দেয় কুকুরগুলো। 
কুকুরের কামড়ে আহদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নারিকেল বাড়ি গ্রামের দীপঙ্কর বৈদ্যর ছেলে দীপ্ত বৈদ্য (১২), নিরঞ্জন রায়ের ছেলে সজল রায় (৩৫), সুখ চাঁদ বৈরাগীর ছেলে সুমঙ্গল বৈরাগী (৬০), টিকরিবাড়ি গ্রামের সুধীর রায়ে ছেলে বাক প্রতিবন্ধী রহস্যময় রায় (৪৫), শ্রীফল বাড়ি গ্রামের পরীক্ষিত গাইনের ছেলে অর্জুন গাইন (৫৫) ও চালিতাবাড়ী গ্রামের ভূদেব মজুমদারের চেলে সৈকত মজুমদার (১৬)।
ভূক্তভোগীরা কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।  
তবে এ ঘটনার পর থেকে ভাঙ্গারহাট বাজারে লোকজনের যাতায়াত কমে যায়। আসেপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী সজল রায় বলেন, আমি ভাঙ্গারহাট বাজারের দিকে যাচ্ছিলাম। ব্রিজের উপর উঠতেই পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি ফার্মেসি থেকে ইনজেকশন নিয়েছি।
কোটালীপাড়া ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শেখ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সকালে ভাঙ্গারহাট থেকে কুকুরে কামড়ানো ৬ জন রোগী এসেছিল তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত