হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান
"বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসন আমল বাংলাদেশের ইতিহাসের জঘণ্যতম হয়ে থাকবে। গত ১৫ বছর ক্ষমতার মোহে শত শত মানুষকে খুন করে, গুম করে নির্যাতন করা হয়েছে তার কোনো হিসাব নেই। নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে নিজের মত আইন করেছেন, আইন বাতিল করেছেন।"
শুক্রবার সকাল ৯ টায় রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের উদ্যোগে আধুনিক ও কল্যান রাষ্ট্রের রুপকার বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, আধুনিক ও কল্যান রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর রাসূল (সা:) সেই নেতৃত্বের প্রতীক। তার সমূহান আদর্শই আমাদের পথ নির্দেশিকা। তার রাষ্ট্র পরিচালনার নীতিই আমাদের পাথেয়। কোনো জাতির জন্য কল্যান করতে হলে অবশ্যই আল্লাহর রাসূলের রাষ্ট্রনীতি অনুসরন করতে হবে। আল্লাহর রাসূল (সা:) ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক রাষ্ট্র ব্যাবস্থার রুপকার। তিনি আল্লাহ প্রদত্ত যেই বিধানের প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনা করেছেন সেটাই হলো আসল নীতি। আমাদেরকে সেটাই অনুসরণ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ডা. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে এবং মহানগরী উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বেলাল হোসাইন, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী সদর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, মহানগরী তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া প্রমুখ।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত