রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে
রাজশাহীতে বহিষ্কৃত এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বোয়ালিয়া থানার একটি চাঁদাবাজির মামলায় তাকে ভার্চুয়াল আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাষ্ট্র পক্ষের আইনজীবী ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী মাসুদ রানা সরকারের করা মামলায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে হাসানের বিরুদ্ধে। এই মামলাতেই তাকে ২ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
মামলার বাদী মাসুদ রানা সরকার বলেন, আমি সঠিক বিচার পাওয়ার আশাবাদী। শুধু হাসান নয়, ভিডিও ফুটেজ দেখে হাসানের সাথে যারা এই অপরাধে জড়িত, তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও জানাচ্ছি আমি।
ব্যবসায়ী মাসুদ রানার ছেলে ঐ মামলার ভুক্তভোগী সাংবাদিক রাজীব আলী রাতুল বলেন, সময় পাল্টে গেছে, হাসানের ত্রাসের রাজত্ব জুলাই আন্দোলনের পর ভেঙে চুরমার হয়ে গেছে। হাসানের ভয়ের সাম্রাজ্য থেকে মানুষ মুক্তি পেয়েছে। হাসান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়-ভীতি ও হয়রানির সহ একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। এখন সময় এসেছে আইনের শাসন প্রতিষ্ঠার। আমরা বিশ্বাস করি, সত্যিকারের বিচার হলে মানুষ ন্যায়বিচার পাবে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকার নিজ বাসা থেকে স্থানীয়রা বহিস্কৃত এসআই হাসান'কে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত