হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে আরেকটি নতুন সি-ট্রাক যুক্ত হয়েছে। নতুন এই সি-ট্রাকটির নাম 'এসটি ভাষা শহীদ সালাম'। বৃহস্পতিবার সন্ধ্যায় দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নলচিরা ঘাটে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন, হাতিয়া থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় নতুন সি-ট্রাকটি নলচিরা ঘাট থেকে যাত্রী নিয়ে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। বেলা ১১টায় এটি আবার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেবে বলে সিডিউল নির্ধারিত হয়েছে। এর আগে থেকে এই রুটে চলমান 'শেখ ফজলুল হক মনি' নামের সি-ট্রাকটি সকাল ৮টায় চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটে ছেড়ে গেছে।
যুগ যুগ ধরে যোগাযোগ সংকটে ভোগা দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের মধ্যে এই নতুন সি-ট্রাকটি নতুন আশার সঞ্চার করেছে। সি-ট্রাকটির মাস্টার মন্টু সিকদার জানান, এতে একসঙ্গে ২২০ জন যাত্রী পরিবহণের সক্ষমতা রয়েছে এবং যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট ও অগ্নিনির্বাপক যন্ত্রসহ সব ধরনের সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। সি-ট্রাক পরিচালক রাকিব উদ্দিন আশা প্রকাশ করেন, এই নতুন উদ্যোগে যাত্রীদের দুর্ভোগ কমবে এবং সেবা নিশ্চিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাতিয়া থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, এই রুটে চলাচলকারী সি-ট্রাকগুলোর সুষ্ঠু ও নিরাপদ যাতায়াতের জন্য দুই সি-ট্রাকের পরিচালক ও মাস্টারদের নিয়ে ইউএনওর সঙ্গে আলোচনা করে একটি সিডিউল নির্ধারণ করা হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান