চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু
যশোরের চৌগাছায় পানিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বাড়ির পাশেই পুকুরের পানিতে সে ডুবে মারা যায়। নিহত শিশু আবু বক্কর উপজেলার জগন্নাথপুর গ্রামের শামীম রেজার ছেলে।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিশু আবু বক্কর বাড়ির আঙিনায় একাকি খেলা করছিল। মা সংসারের কাজ নিয়ে ব্যস্ত আর বাবা কৃষি কাজ করার সুবদে ছিলেন মাঠে। এ সময় শিশুটি খেলার একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশেই সড়কের ধারে পুকুর পাড়ে চলে আসে এবং পােিনত পড়ে ডুবে যায়। কিছু সময় পর মা শিশুর খোঁজ করে না পেয়ে বিভিন্ন জায়গায় খুজতে থাকেন এবং আবু বক্কর বলে চিৎকার করে ডাকতে থাকেন। কোন সন্ধান না পেয়ে পুকুর পাড়ে এসে দেখতে পাই বুকের ধন কলিজার টুকরা সন্তান পুকুরের পানিতে ভাসছে। এসময় মায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত শিশুর দাদা মধু মিয়া বলেন, সকলের অজান্তেই পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। সন্তান হারা মা বাবা এখন পাগল প্রায়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান