গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ রিয়াদ (১৯) নামের এক ডেকোরেশন কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৮ নম্বর মেখল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম মেখল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিয়াদ একই এলাকার আবদুর রহিম মানিক ও রেহেনা বেগম দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে বাড়ির পেছনের পুকুর পাড়ের একটি কড়ই গাছের ডালে রশিতে রিয়াদের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. আরিফ তার সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এলাকাবাসীর কয়েকজন জানান, ছেলেটির মানসিক সমস্যা ছিল এবং সে নেশাগ্রস্ত ছিল। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি। ঘটনাস্থলে উপস্থিত উপ-পরিদর্শক মো. আরিফ জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান