ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৯-২০২৫ বিকাল ৬:৩৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ রয়েল রিসোর্ট অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে সহিংসতা হলে তা ভঙ্গুর হয়ে পড়বে। তাই পুলিশ প্রশাসনের পাশাপাশি জনগণকে সরকারের পাশে থেকে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, গত ১৬ বছরের অনিয়ম ও দুর্নীতি এক বছরে দূর করা সম্ভব নয়। তবে নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকার শিশু ও নারীদের জন্য বিশেষভাবে কাজ করছে। তিনি অভিভাবকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। উপদেষ্টা বলেন, "আমাদের সন্তানদের সঠিক পথে গড়ে তুলতে হবে, নইলে আমরা বিশ্বের কাছে পিছিয়ে পড়ব।"

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসিন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান, ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৯৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার

সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা

বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি

রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান

কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা

সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন

মানিকগঞ্জে চরাঞ্চল থেকে আবারো রাছেল ভাইপার উদ্ধার