ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


জাহিদুল আলম photo জাহিদুল আলম
প্রকাশিত: ৬-৯-২০২৫ রাত ১১:৩৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুলাদী উপজেলা, পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। শনিবার বেলা ১১টায় মুলাদী কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ থেকে একটি র‍্যালি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর মুলাদী পূর্ব বন্দরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি শিহাব উদ্দিন পেশকারের সভাপতিত্বে এবং পৌরসভা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম দিপু, জাহাঙ্গীর হোসেন কবিরাজ, আলমগীর হোসেন সিকদার, সায়লা সারমিন মিমু, সাঈদ আহমেদ এবং পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্বপন হাওলাদার। আরও বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রোকনুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব বেল্লাল হোসেন, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হেমায়েত উদ্দিন হাওলাদার এবং কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইলিয়াস খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও র‍্যালিতে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন