লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও (থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) ডা. আবুল হাসনাত পিন্টুর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, অনিয়ম-দুর্নীতি, দায়িত্বে অবহেলা এবং প্রশাসনিক বিশৃঙ্খলাসহ নানা অভিযোগ উঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেছেন যে, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিয়মিত অফিস করেন না এবং বহিরাগতদের হাসপাতালের ভেতরে প্রবেশ করিয়ে কর্মপরিবেশ নষ্ট করছেন।
স্থানীয় সূত্র জানায়, তার বিরুদ্ধে এর আগেও একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। নারী রোগীদের সঙ্গে অশোভন আচরণ, কর্মচারীদের সঙ্গে অসদাচরণ এবং স্থানীয় নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের ঘটনা প্রকাশ্যে এসেছে। সম্প্রতি বাঁকা গ্রামের এক নারীর সঙ্গে দীর্ঘদিনের পরকীয়ার ঘটনায় স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে বিয়েতে বাধ্য করে। রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালে ভর্তি হলে বালিশ, কাঁথা ও চাদর পর্যন্ত বাড়ি থেকে নিয়ে আসতে হয়। চিকিৎসকরা নিয়মিত থাকেন না এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য বেড়েছে, যার ফলে রোগীরা সময় মতো চিকিৎসা পাচ্ছেন না।
২০২৪-২৫ অর্থবছরে হাসপাতালের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও ঘুষের অভিযোগও রয়েছে ডা. হাসনাতের বিরুদ্ধে। এছাড়া, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে নিয়মিত উপহার নেওয়া এবং তাদের ওষুধ প্রেসক্রিপশনে প্রাধান্য দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। ডা. আবুল হাসনাত পিন্টুর বাড়ি লোহাগড়ার ধলাইতলা গ্রামে। তার বাবা শেখ আবু জামাল বুলু কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বর্তমানে নাশকতা মামলার আসামি। স্থানীয়রা দ্রুত এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে ডা. আবুল হাসনাত বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। তিনি এর আগেও এই স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করেছেন এবং তখন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে নড়াইলের সিভিল সার্জন (সিএস) আব্দুর রশিদ বলেন, নারীঘটিত বিষয়ে তারা হস্তক্ষেপ করতে পারেন না, তবে অন্যান্য অভিযোগের লিখিত পেলে তদন্ত করে দেখবেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান
কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা
সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন