ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মীসভা


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ১২:৩৩

রাজশাহীর বাঘা উপজেলার ৪নং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও ৩১ দফা মূল্যায়ন বিষয়ক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস‍্য আবু সাঈদ চাঁদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা বিএনপির আহবায়ক  ফকরুল হাসান( বাবলু) ও বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন,চারঘাট উপজেলা বিএনপির সভাপতি,বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,সাংগঠনিক আব্দুল লতিব, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন,বাজু বাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রঞ্জু,আড়ানী পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন।

এছাড়াও বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মীসভায় অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ৪নং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ হেলাল উদ্দিন ( রিয়াল)।
সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুস সামাদ (মুকুল) এবং জনাব মোঃ সাইদুর রহমান (কালু)।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ধানের শীষের প্রতীককে কেন্দ্র করে এক হয়ে কাজ করুন। জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।

সভায় বক্তারা দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এমএসএম / এমএসএম

ইতিহাস ও ঐতিহ্য ক্যামেরাবন্দি করে ডিজিটাল মাধ্যমে জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর আরিফ হাসান

পটিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু

সিংগাইরে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা কহিনুর গ্রেফতার

নেত্রকোণার বারহাট্রায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সবুজ গাজীপুর গড়ার প্রত্যয়: পূবাইলে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে গাসিক প্রশাসক

নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন

নেত্রকোণার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক আটক

সন্দ্বীপে স্কুলছাত্রী নিখোঁজের ১৬ ঘণ্টা পর কুমিল্লা থেকে উদ্ধার, অভিযুক্তকে ধরতে অভিযান

স্বাধীনতার ৫৫ বছরেও শ্রমিকদের ভাগ্য বদলায়নি: অ্যাডভোকেট আতিকুর রহমান

আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান

গোপালগঞ্জে এলজিইডির অবকাঠামোগত উন্নয়নে পরিবর্তন এসেছে যোগাযোগব্যবস্থায়

চিকিৎসাধীন অবস্থায় সাবেক মেয়র রফিকুল আলমের মৃত্যু