ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

যাদের নিজের মাঠে অস্তিত্ব নেই তারাই চায় পিআর পদ্ধতি নির্বাচন চায়: ড.রশিদ হোসাইনী


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ১:১৫


বিএনপির ভিতরে গ্রুপিং নেই, বিএনপি সব সময় এক ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে। গত ১৮টি বছর বিএনপিকে বিভক্ত করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র হয়েছিলো। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেও কেউ সফল হয়নি। পিআর পদ্ধতি নির্বাচন তারাই চায় যাদের মাঠে কোন সমর্থন নেই। যাদের নিজের মাঠে অস্তিত্ব নেই। তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন কুমিল্লা ৯ নির্বাচনী লাকসাম মনোহরগঞ্জ এলাকার সম্ভ্যাব্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক ডাকসু সদস্য ড.রশিদ আহমেদ হোসাইনী। 

শনিবার (০৬সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জের আনছারিয়া ফাউন্ডেশন  কমপ্লেক্স এ রাস্ট্র ও রাজনীতি সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সুধী সমাবেশে এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা কেবল রাজনৈতিক দল নয়, বরং জনগণের মুক্তি ও অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এ দফাগুলো বাস্তবায়ন এখন সময়ের দাবি।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ যারা বিশ্বাসী তারা কখনো চাঁদাবাজি করতে পারে না। বিএনপি'র নামে চাঁদাবাজি একটি অপপ্রচার উক্ত সুধী সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম মুদাফফরগঞ্জ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম খসরু।

এই সময় সুধী সমাবেশ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপি নেতা  আতিকুর রহমান, লিটন, বিএনপি নেতা গোলাম আযম, 
মনোহরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলাউদ্দিন, লাকসাম উপজেলার বিএনপি  সাবেক সদস্য ইন্জিনিয়ার সিপন, বেলায়েত, কামাল ,সাইদুল ইসলাম, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মাইন উদ্দিন সাকিব, ইলিয়াস মজুমদার, ছাত্রনেতা সোহেল, কামাল, রুবেল প্রমুখ। 

এসময় সুধি সমাবেশে লাকসাম মনোহরগঞ্জের বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে সভাস্থলে প্রবেশ করলে অনুষ্ঠানের প্রধান অতিথি ড. রশিদ আহমেদ হোসাইনী সকলের সাথে হাত মিলিয়ে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। পরে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভার মাধ্যমে আগামী দিনে বিএনপি রাস্ট্র গঠনে বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি