ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পশ্চিম রাজাবাজারে মশক নিধন কার্যক্রমে সাইফুল আলম নীরব


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ১:৩৬

সকাল ১১টায় পশ্চিম রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১২ আসনের বিএনপি নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আলম তরুণ, শেরেবাংলা নগর থানা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান অপু, শেরেবাংলা নগর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ দিপু, শেরেবাংলা নগর থানা শ্রমিক দলের সভাপতি আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঢাকা-১২ আসনের প্রতিটি এলাকায় তারা মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন এবং এটি অব্যাহত থাকবে। তিনি বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি বা সন্ত্রাসে লিপ্ত, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। প্রধান অতিথির বক্তব্যের পর পশ্চিম রাজাবাজার ও ইন্দিরা রোডের বিভিন্ন অলিগলিতে মশার ওষুধ ও ব্লিচিং পাউডার ছিটানো হয় এবং ময়লা পরিষ্কার করা হয়।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)