ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আসন পুনর্বিন্যাসের পর কুমিল্লার সদর দক্ষিণে বিএনপির সুধী সমাবেশ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ১:৪০

কুমিল্লার সদর দক্ষিণে বিএনপির সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার লালমাই বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সম্প্রতি আসন পুনর্বিন্যাসে সদর দক্ষিণ উপজেলাকে আদর্শ সদর উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এতে নতুন করে এ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের জন্য এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক মুস্তফা কামাল, ফেস দ্যা পিপলের পরিচালক সাইফুর রহমান সাগর, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মজুমদার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সায়েম মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সাবেক আহবায়ক আবু রায়হান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম প্রমুখ। সমাবেশে নতুন করে সদর দক্ষিণকে আদর্শ সদরের সাথে যুক্ত করায় এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে বলে দাবি করেন বক্তারা। আগামী দিনগুলোতে এই সদর দক্ষিণের উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে হাজী আমিনুর রশিদ ইয়াছিন ব্যাপক ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস