ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

উত্তরায় খাল পরিষ্কার কার্যক্রমে বিএনপির মাসব্যাপী কর্মসূচি


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ১:৫৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরে, অফিসার্স ক্লাব সংলগ্ন ২ নম্বর ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এটি ছিল এই কর্মসূচির পঞ্চম দিনের আয়োজন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন নিজে হাতে খাল পরিষ্কার অভিযানে অংশ নেন। এ সময় তিনি বলেন, "এই সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। শুধু রাজনৈতিক কর্মী নয়, সমাজের প্রতিটি নাগরিকেরই উচিত দায়িত্বশীল আচরণ করা। পরিবেশ রক্ষা ও একটি পরিচ্ছন্ন নগর গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।"

তিনি আরও বলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এই মাসব্যাপী কর্মসূচি সারা দেশে বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে তারা জনগণকে একত্রিত করতে চান এবং দায়িত্বশীল নাগরিক হওয়ার বার্তা দিতে চান। তিনি আশা প্রকাশ করেন যে, শুধু বিএনপি নয়, অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণও পরিচ্ছন্ন নগর গড়ার কাজে যুক্ত হবে।

উক্ত খাল পরিষ্কার কর্মসূচিতে উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, মোঃ আওলাদ হোসেন, মোহাম্মদ বাদল হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রদল, যুবদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন, যা এটিকে প্রাণবন্ত করে তোলে। উপস্থিত নেতাকর্মীরা মনে করেন, মুহাম্মদ আফাজ উদ্দিনের এই সক্রিয় নেতৃত্ব দলের তৃণমূলকে আরও শক্তিশালী করবে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা