ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মটরসাইকেল চুরির ঘটনায় মামলা : গ্রেফতার-৩


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ২:১৭

ঠাকুরগাঁও পৌর শহরের হাসান এক্স-রে এন্ড ক্লিনিকের সামনে থেকে মটরসাইকেল চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়। শুক্রবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মো: আশরাফুল ইসলাম (২৮) সদর থানায় এ মামলাটি দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান শুরু করে এ ঘটনার সাথে জড়িত থাকায় ৩ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে।
গ্রেফতারকৃতরা হলেন, ঠাকুরাগঁও পৌর শহরের মুন্সিরপাড়া মহল্লার মো: মোজাহারুল ইসলামের ছেলে রিয়াদ হাসান মাসুদ (২৪), শাহপাড়া মহল্লার আবুল কালামের ছেলে নুর আলম হৃদয় (২৮) ও পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া গ্রামের মো: সুরুজ আলীর ছেলে সজিব হোসেন সাজ্জাদ (২২)।
মামলার বিবরণে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর মামলার বাদী আশরাফুল ইসলাম প্রতিদিনের ন্যয় ঘটনার দিনও পৌর শহরের হাসান এক্সরে ক্লিনিক এন্ড প্যাথোলজীর পেছনের গ্যারেজে তার হিরো স্পেলেন্ডার মডেলের মটরসাইকেলটি সকালে রেখে কাজে চলে যান। সন্ধায় অফিসের কাজ শেষে গ্যারেজে গিয়ে দেখেন তার মটরসাইকেলটি চোরেরা নিয়ে গেছে। পরে তিনি ঠাকুরগাঁও সদর থানায় অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।
মামলার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে এ মামলায় গ্রেফতারকৃত রিয়াদ হাসান মাসুদ ও নুর আলম হৃদয়কে সনাক্ত করে আটক করে জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যমতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে মামলার অপর আসামী সজিব হোসেন সাজ্জাদকে দেবীগঞ্জ থেকে মটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার