ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

‎আদালতের আদেশে জব্দকৃত বালু প্রতিস্থাপন করেছে বনবিভাগ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ২:৫৮

‎চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাট রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল এলাকা থেকে অবৈধ উত্তোলনকৃত বালু প্রতিস্থাপন করেছে বনবিভাগ। বিভিন্ন সময়ে উত্তোলনকৃত ১ লাখ ২৫০ ঘনফুট বালু চট্টগ্রাম বিজ্ঞ আদালতের নির্দেশে প্রতিস্থাপন করা হয়। 

‎‎গত ৬ আগস্ট চট্টগ্রাম বন আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জব্দকৃত বালি প্রতিস্থাপন করার রায় ঘোষণা করেন। শনিবার দুপুরে করেরহাট ইউনিয়নের গেড়ামারা বড়থলি এলাকায় ‎প্রতিস্থাপন কার্যক্রম পরিচালনা করা হয়। 

‎‎বন আইনের (সংশোধিত ২০০০ সন) ১৯২৭ সন এর বন আইনে ৮ জনের নাম উল্লেখ সহ আরো ২০-৩০ জন অজ্ঞাত করে অসমীদের বিরুদ্ধে পি ও আর মামলা দায়ের করা হয়। 

‎সহকারী বন সংরক্ষক হারুনুর রশিদের সার্বিক দিক নির্দেশনায়, করেরহাট রেঞ্জ কর্মকর্তা তারিকুর রহমানের তত্ত্বাবধানে ও জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বনবিভাগের বিভিন্ন রেঞ্জের কর্মকর্তা কর্মচারী এসময় উপস্থিতিতে এই প্রতিস্থাপন কার্যক্রম পরিচালনা করা হয়।

‎‎সহকারী বন সংরক্ষক হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন করছে একটি চক্র। আমাদের লোকবল সংকটের কারণে প্রায় সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না। তারা রাতের আঁধারে শ্যালো মেশিন দিয়ে খাল ও পাহাড় ধসিয়ে বালু উত্তোলন করে। আমরা বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি ও মামলা দায়ের করি। তারই প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে আজকে এই প্রতিস্থাপনের অভিযান পরিচালনা করি।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান