রাজিবপুরে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র পরিচিত সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিচিত সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়। সময় ৬ই সেপ্টেম্বর রোজ শনিবার দুপুর ১২ঘটিকায় রাজিবপুর নামা বাজার এনসিপি পার্টি অফিসের সম্মুখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, মাহমুদুল হাসান ইয়েল,যুগ্ন সমন্বয়কারী, সানজিদা (সেঁজুতি) প্রতিনিধি,জেলা মহিলা শক্তি,এনসিপি, কুড়িগ্রাম এবং আরো অনেক নেতা কর্মীরা। সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা এনসিপি সভাপতি শাহআলম মেম্বার।
সানজিদা কুড়িগ্রাম ৪আসনের সম্ভব্য প্রার্থী।তার বক্তব্যে বলেন দেশে বারংবার আন্দোলন, সংগ্রাম,গনঅভ্যত্থান হয়েছে তবে দেশে দূশ্বাসন, স্বৈরাচারা শাসন, এবং ফেসিস্ট শাসন দূর হয়নি। জনগনকে উদ্দেশ্য করে বলেন,এবারের ২৪ এর গনঅভ্যত্থানে শেখ হাসিনা ফেসিস্ট সরকার পতনের পর আমরা আগামী দিনে দেশ,জাতী, জনগনের জবাব দাহিতা মুলক সরকার গঠন করতে চাই। আপনারা গনঅভ্যত্থানে আমাদের পাশে ছিলেন এবং আগামী নির্বাচনে আমাদের সঙ্গে থাকবেন বলে আশাবাদি। জেলা প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া জনগনের উদ্দেশ্যে বলেন, ১৯৪৭,১৯৬৯,১৯৭১,১৯৯০ ইং আন্দোলন, গনঅভ্যত্থান দেখেছেন এমনকি ২০২৪ এর গনঅভ্যত্থান দেখেছেন। এবারের সংগ্রাম জনতার জবাব দিহিতার সংগ্রাম। জনগনের সকল প্রকার প্রশ্নের উত্তর সকল সরকারী কর্মকর্তা,এমপি মন্ত্রীদের দিতে হবে। জনগনের টেক্সের টাকায় সরকারের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী ও এমপি এবং মন্ত্রীদের বেতন ভাতা দেয়া হয় তাই জবাব দিহিতাও নিচ্ছিত হতে হবে। তাই আপনারা একজন নীতি, আদর্শ বান মানুষ এনসিপি নবগঠিত কমিটির মধ্যে নিবেন এবং এরুপ এমপি পার্লামেন্টে দিবেন।সে যেন আপনাদের কথা সকল অফিস আদালতে এমনকি সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বলতে পারেন। সভার সভাপতি শাহআলম মেম্বার সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি
Link Copied