শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
শেরপুর সদর উপজেলায় ৭ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার একমাত্র আসামি সৈয়দ আলী ওরফে চিকুকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে শেরপুর সদর থানার পুলিশ গাজীপুর মেট্রোপলিটন এলাকার বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শনিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত সৈয়দ আলী ওরফে চিকু সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গনইভরুয়াপাড়া গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। গত ২৬ আগস্ট ওই গ্রামে ধর্ষণচেষ্টার এই ঘটনাটি ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়েদুল আলম শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৬ আগস্ট সকালে সৈয়দ আলী প্রতিবেশী ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হলে শিশুটি ভয়ে চিৎকার করে পালিয়ে যায় এবং স্কুলে গিয়ে তার শিক্ষিকাকে ঘটনাটি জানায়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বড়ভাই গত ২৮ আগস্ট সৈয়দ আলী ওরফে চিকুকে আসামি করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে চিকু পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় এলাকাবাসী গত ৩ সেপ্টেম্বর মানববন্ধন করে এবং জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে। সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আশরাফ আলী বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ
রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ
পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম
দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট
মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে প্রশ্ন যুবদলের, তদন্তের দাবি
সুনামগঞ্জের বিভিন্ন নদী বন্দরে শুল্ক আদায়ের নামে অতিরিক্ত চাঁদাবাজি'র প্রতিবাদে মানববন্ধন
রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রার ও ঝাড়ুদার সোহেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
বেনাপোল সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নামে মামলা
ফরেস্ট একাডেমী চট্টগ্রাম-পরিচালকের গাড়ীর ড্রাইভার আল আমিনের বেপরোয়া আচরণ