ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নড়াইলের লোহাগড়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২৫ দুপুর ১০:২

নড়াইল জেলার লোহাগড়া থানার বয়রা প্রাথমিক বিদ্যালয়ে উলো ও বয়রা গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বিবাদের শান্তিপূর্ণ মীমাংসার লক্ষ্যে একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এই সমাবেশে উভয় পক্ষ তাদের দ্বন্দ্ব-সংঘাতের শান্তিপূর্ণ পরিসমাপ্তির প্রত্যাশা ব্যক্ত করে। গত বুধবার জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম উভয় পক্ষের প্রধান খোকন চৌধুরী ও এনায়েত লস্করকে সংঘাত থেকে বিরত থাকা এবং স্থায়ী মীমাংসার প্রস্তাব দেন। প্রস্তাবে উভয় পক্ষ সম্মতি প্রকাশ করলে শনিবার পর্যন্ত শান্ত থাকার আহ্বান জানানো হয়। পরবর্তীতে স্থানীয় রাজনীতিবিদ ও প্রশাসনের সমন্বয়ে আলোচনার মাধ্যমে সময় পরিবর্তন করে রবিবার বিকেল ৪টায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের আমন্ত্রণে শান্তি সমাবেশে অংশগ্রহণ করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম, বিএনপির জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উভয় পক্ষের শুনানি শেষে দীর্ঘদিনের বিরাজমান সংঘাতের শান্তিপূর্ণ মীমাংসা হয়।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার

সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা

বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি

রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান

কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা

সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন

মানিকগঞ্জে চরাঞ্চল থেকে আবারো রাছেল ভাইপার উদ্ধার