ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

স্কুলের সবার নিকট ছিল অতিপ্রিয় ৪০ বছর ছুটির ঘন্টা বাজিয়ে অবশেষে নিজেই ছুটি নিলেন প্রীতি


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৮-৯-২০২৫ দুপুর ১:২৩

কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক প্রিতি রঞ্জন পাল দীর্ঘ ৪০ বছর ধরে ছুটির ঘন্টা বাজিয়ে অবশেষে নিজেই ছুটি নিলেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ রবিবার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশ্রাফের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মাওলানা শফি উল্লাহ, অভিভাবক প্রতিনিধি মনির হোসেন, শিক্ষক প্রতিনিধি লক্ষণ চন্দ্র মজুমদার, মাস্টার মনির হোসেন, মাস্টার সালাহ উদ্দিন, মাস্টার ওয়ালিউর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগন। সভায় বিদায়ী প্রিতি রঞ্জন পালকে সম্মাননা ক্রেস্ট, উপটোকন এবং আর্থিক চেক প্রদান করা হয়।

পরে শিক্ষার্থীগন মানব প্রাচীর তৈরীর মাধ্যমে অশ্রু নয়নে তাকে বিদ্যালয় আঙ্গিনা অতিক্রম করে মোটর শোভাযাত্রায় বাড়ীতে পৌঁছে দেয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান মোল্লা বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি, যিনি দীর্ঘ ৪০ বছর আমাদেরকে সেবা দিয়েছিলেন। আমরা দোয়া করি সে যেন ভাল থাকে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার