রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেছেন, রাঙ্গামাটি বাংলাদেশের দায়িত্বশীল ও টেকসই পর্যটন উন্নয়নের একটি জাতীয় মডেলে পরিণত হওয়ার পূর্ণ সক্ষমতা রাখে। তিনি বলেন, পর্যটনকে কেবল গন্তব্যভিত্তিক কর্মকাণ্ড হিসেবে নয়, বরং একটি সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া হিসেবে বিবেচনা করতে হবে। শুক্রবার বেলা ৩টায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) অনুষ্ঠিত দুই দিনব্যাপী জাতীয় ট্যুরিজম কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, টেকসই পরিকল্পনা, স্থানীয় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ এবং একাডেমিক সম্পৃক্ততার মাধ্যমে রাঙ্গামাটি তার অনন্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিচয় অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের জাতীয় পর্যটন ভিশনে অর্থবহ অবদান রাখতে পারে।
তিনি আরও বলেন, রাঙ্গামাটিতে পর্যটন খাত পরিবহন, আতিথেয়তা, হস্তশিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে স্থানীয় জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি আদিবাসী জ্ঞান, ঐতিহ্যবাহী হস্তশিল্প ও সাংস্কৃতিক উত্তরাধিকার তুলে ধরার একটি কার্যকর সুযোগ সৃষ্টি করেছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।
জাতীয় ট্যুরিজম কনফারেন্সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, পর্যটন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ