তিতাসের মাদক কারবারি মালেক মিয়ার জুয়া ও মাদক থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী
কুমিল্লার তিতাস উপজেলা মাদক কারবারি মালেক মিয়ার জুয়ার আসর ও মাদক হাত থেকে পরিত্রাণ চায় এলাকাবাসী। এ নিয় তার বিরুদ্ধে তিতাস থানা ও সেনাবাহিনীর ক্যাম্পে একটি অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, তিতাস উপজেলা মজিদপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে মালেক মিয়া দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন ধরনের মাদক কারবারি করে আসছে। যার ফলে এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। তার ভয়ে এলাকায় মুখ খুলতে পারছেনা এর সাথে শুরু করেছে জুয়ায় আসর। যার ফলে ফলে উপজেলার বিভিন্ন গ্রাম আসা যুবকরা জুয়া খেলে নিঃস্ব হয়ে বিপদগ্রস্ত হচ্ছে। এ সকল অপরাধ থেকে বাঁচতে প্রশাসনের নিকট অভিযোগ করেন মোঃ মোশেদ মিয়া।
এলাকাবাসী আরও জানান, সে প্রায় সময় বিএনপি ও থানার ওসি'র নাম বিক্রি করে এ সব অপকর্ম চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ কারী মোঃ মোশেদ মিয়া বলেন, মাদক কারবারি মালেক মিয়া বিভিন্ন মাদক ও জুয়ার আসর পরিচালনা করায় যুব সমাজ বিপদগামী হচ্ছে। যার ফলে এলাকায় চুরি ছিনতাই রাহাজানি অহরহ হচ্ছে। এসব অপকর্ম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অভিযোগ করেছি।
এ ব্যাপারে মালেক মিয়ার সাথে কথা বলার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিতাস সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করা হলে সার্জেন্ট আঙ্গুর বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হছে। প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ