গরুর খামারের বর্জ্যে দূষিত পানি, টুঙ্গিপাড়ায় প্রতিদিন হাসপাতালে ৮০ রোগী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দূষিত পানি পান করে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ডায়রিয়া, আমাশয়, জন্ডিস ও টাইফয়েডসহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
সরেজমিনে দেখা গেছে, টুঙ্গিপাড়া পৌরসভার পানির প্রধান উৎস বাঘিয়ার নদী। অথচ নদীর অপর পাড়েই রয়েছে শেখ মানিমিয়ার গরুর খামার। সেখানকার গোবর, মলমূত্র ও অন্যান্য বর্জ্য প্রতিদিন সরাসরি নদীতে ফেলা হচ্ছে। ফলে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। সেই দূষিত পানি ফিল্টার করে পৌরবাসীর বাড়িতে সরবরাহ করা হচ্ছে।
বর্তমানে পৌরসভার প্রায় ২,৪০০ গ্রাহক এই পানির ওপর নির্ভরশীল। অর্থাৎ প্রায় ১২ হাজার মানুষ প্রতিদিন এই দূষিত পানি ব্যবহার করছেন। এতে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি চরমে পৌঁছেছে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুর জামান বলেন, “পানি দূষণের বিষয়ে আগে কোনো তথ্য পাইনি। আজই তদন্তে লোক পাঠাব এবং প্রশাসনকে অবহিত করব। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ তানভীর আহমেদ বলেন, “গরুর খামারের বর্জ্য জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। বিশুদ্ধকরণ করা হলেও পানিতে দুর্গন্ধ থেকে যায়। প্রতিদিন গড়ে ৭০–৮০ জন রোগী পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে আসছেন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে প্রতিদিন অন্তত ৮–১০ জন এ ধরনের রোগে আক্রান্ত।”
স্থানীয়রা বলছেন, খামার থেকে বর্জ্য অপসারণের ব্যবস্থা ও পৌরসভার পানির আধুনিক ফিল্টারিং সিস্টেম স্থাপন এখন জরুরি। অন্যথায় টুঙ্গিপাড়ার মানুষকে দীর্ঘদিন ভুগতে হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ