হবিগঞ্জে কূপের সংস্কারের পর নতুন গ্যাসের সন্ধান
হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩নং কূপে নতুন গ্যাসের সন্ধান মিলেছে। সম্প্রতি কূপটির সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম শেষে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) এমন তথ্য জানায়।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ৪ সেপ্টেম্বর হবিগঞ্জের জেলা প্রশাসক মো. ফরিদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসজিএফএল সূত্রে জানা যায়, আগামী ১০ বছরে এই কূপ থেকে প্রায় ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। পাশাপাশি উপজাত হিসেবে কনডেনসেট পাওয়া যাবে। বর্তমান বাজার দরে (প্রতি ঘনমিটার এলএনজি ৬৫ টাকা) কূপটি থেকে আনুমানিক ৪ হাজার ৭০০ কোটি টাকার গ্যাস উত্তোলন করা সম্ভব।
এসজিএফএল সূত্রে জানা গেছে, সংস্থাটির দক্ষ কর্মকর্তা ও কর্মচারীরা এবং বাপেক্সের কারিগরি টিম যৌথভাবে কূপটির ওয়ার্কওভার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন। বর্তমানে এসজিএফএল-এর আওতায় সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপ খনন এবং কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপে ওয়ার্কওভার কার্যক্রম চলমান। এসব কার্যক্রম সফলভাবে শেষ হলে দেশের গ্যাস উৎপাদন আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ২০১২ সালের ৩০ এপ্রিল রশিদপুরে দৈনিক ৩ হাজার ৭৫০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট স্থাপন করা হয়। এ প্ল্যান্ট থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন ও এলপিজি।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান
কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা
সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন