কুমিল্লায় ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও মায়ের মরদেহ উদ্ধার
কুমিল্লা নগরের কালিয়াজুরী এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) পিটিআই মাঠসংলগ্ন নীলি কটেজের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৫০) এবং তার মেয়ে সুমাইয়া আফরিন রিন্তি (২৩)। রিন্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। নুরুল ইসলাম আদালতের হিসাবরক্ষক ছিলেন। গত বছর আগে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নিহতের বড় ছেলে ঢাকা থেকে বাসায় ফিরে দরজা খোলা পান। ভেতরে গিয়ে মা ও বোনকে খাটে শুয়ে থাকতে দেখেন। পরে ছোট ভাই আসার পরও নড়াচড়া না দেখে ডাকাডাকি করলে তাঁদের মৃত অবস্থায় পান।
নীলি কটেজের মালিক আনিসুর রহমান বলেন, রাত ১টার দিকে নিহতের ছেলে আল আমিন ফোনে জানান, তাঁর মা ও বোনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দুইটি আলাদা কক্ষে তাঁদের মরদেহ দেখতে পান।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোববার সকাল ৮টার দিকে মাথায় টুপি, পাঞ্জাবি–পাজামা পরা এক ব্যক্তি ওই বাসায় প্রবেশ করেন। সকাল ১১টার দিকে বের হয়ে কিছুক্ষণের মধ্যে আবার প্রবেশ করেন। দুপুর দেড়টা পর্যন্ত তাঁকে বের হতে দেখা যায়নি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, নিহতের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন নেই। তবে মেয়ের গলায় হালকা দাগ এবং মায়ের চোখে রক্তের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য পুরোপুরি জানা যাবে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ