ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ৩ কৃষক


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২৫ দুপুর ১:২২

কক্সবাজারের টেকনাফে অপহরণের তিন দিন পর দুই কৃষক ও প্রতিবন্ধী কিশোরকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় পাহাড়ের জমিদারঘোনা নামের এলাকা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। এর আগে তিনজনকে ওই এলাকায় রেখে যায় অপহরণকারীরা।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন ওই এলাকার মো. আবদুল্লাহর ছেলে মোহাম্মদ আলী (৩২), মো. কালু সওদাগরের ছেলে মোহাম্মদ ভুট্টো (৪৫) ও আনোয়ার হোসেনের ছেলে রাহমত উল্লাহ হন্যায়া মিয়া (১৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমেদ।
এর আগে গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা দেড়টার মধ্যে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালীপাড়ার পাহাড়ি এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। ওই রাতেই তিনজনের পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এরপর গতকাল শনিবার রাতে মুক্তিপণের টাকা কিছুটা কমিয়ে মোহাম্মদ আলী ও মোহাম্মদ ভুট্টোর কাছ থেকে ১০ লাখ টাকা ও রাহমত উল্লাহ হন্যায়া মিয়ার কাছ থেকে ৩ লাখ টাকা দাবি করা হয়।

স্থানীয় ইউপি সদস্য হাফেজ আহমেদ বলেন, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মোহাম্মদ আলী ও বেলা ১১টার দিকে মোহাম্মদ ভুট্টোকে অপহরণ করা হয়। তাঁরা দুজন প্রতিদিনের মতো কৃষিকাজে গিয়েছিলেন। পরে দেড়টার দিকে তিন কিশোরকে অপহরণ করা হয়।
পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল পাহাড়ের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালায়। পুলিশের অভিযানের চাপের মুখে পড়ে অপহৃত তিনজনকে পাহাড়ের জমিদারঘোনা নামের এলাকায় রেখে যায় অপহরণকারীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করেছে। তারা বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্যমতে, গত ১৯ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অধিকাংশই মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছে।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ