গাজীপুরে আদর্শবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুরে সাপ্তাহিক আদর্শবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। এসময় তিনি তার পিতা গাজীপুরের মাটি ও মানুষের প্রিয়নেতা সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটির প্রথম মেয়র প্রয়াত অধ্যাপক এম এ মান্নান স্যারের আদর্শ ও গাজীপুরের মানুষের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করে বলেন, মানুষের কল্যাণ তার পিতার অসমাপ্ত কাজ তিনি বাস্তবায়ন করবেন। সাংবাদিকতা সমাজ বদলের অন্যতম হাতিয়ার। এ ধারা অব্যাহত থাকুক এটাই আমাদের প্রত্যাশা।
সভায় প্রধান বক্তা ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস। তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তাদের খোরদার লেখনীর মধ্য দিয়ে এ সমাজকে পাল্টাতে হবে। সব সময় সত্যকে তুলে ধরতে হবে।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি ও গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক উপদেষ্টা দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি আকম মোফাজ্জল হোসেন, বিএনপি নেতা সুরুজ আহম্মেদ, জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
আদর্শবাণী পত্রিকার বার্তা সম্পাদক মো: রেজাউল করিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আদর্শবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহ্ মো: আনিসুর রহমান আনিস। পরে আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ