কুমিল্লায় বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১
লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা কোম্পানি। আটক হওয়া সন্দেহভাজনের নাম আব্দুর রব (৭৩)।
সোমবার (০৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। জানা গেছে, আব্দুর রব (৭৩) পেশায় কবিরাজ। তার বাড়ি লাঙ্গলকোট উপজেলার। নিহতের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছিল আব্দুর রবের বলে জানায় র্যাব।
র্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘সন্দেহভাজন একজনকে লাঙ্গলকোট থেকে দুপুরে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে।’সোমবার (০৮ সেপ্টেম্বর) পিটিআই মাঠসংলগ্ন নীলি কটেজের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরীর পিটিআই মাঠসংলগ্ন নীলি কটেজের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে (কুবি'র) লোক প্রশাসন বিভাগের ওই শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।
সুমাইয়ার মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। আজই তার পঞ্চম সেমিস্টারের শেষ পরীক্ষা ছিল।
এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধনও করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন দুপুরে নগরীর পূবালী চত্বর এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও পালন করে তারা।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ