বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কর্মরত সহকারী পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা, সেকশন অফিসার ও সমমান পদ মর্যাদার কর্মকর্তাদের নিয়ে "অফিস প্রশাসন, কর্মী এবং ফাইল ব্যবস্থাপনা (২য় ব্যাচ)" বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আয়োজিত প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি।
উপ-উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো বা ব্যুরোক্রেসি শৃঙ্খলা বজায় রাখা অত্যাবশ্যক। জনবল ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা অর্থাৎ কোথাও লোকবলের ঘাটতি আবার কোথাও বাড়তি জনবল থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য সুষ্ঠু জনবল বণ্টন প্রয়োজন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন একই কাজ করতে করতে ভুল অভ্যাস তৈরি হয়, তাই নিয়মিত প্রশিক্ষণ ও রিফ্রেশার কোর্সের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও টিমওয়ার্ক জরুরি।
প্রশিক্ষণ প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ আনিছুর রহমান। তিনি বলেন, “বাউবি একটি সেবা-মুখী প্রতিষ্ঠান, যেখানে সকলের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ জরুরি। পার্সোনেল ও ফাইল ম্যানেজমেন্ট সঠিকভাবে প্রয়োগ করলে কাজের মান বাড়বে।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, হিসাববিজ্ঞান ও আর্থিক ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এম. আমিনুর।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ। এ প্রশিক্ষণ প্রোগ্রামের ২য় ব্যাচে মূল ক্যাম্পাসে কর্মরত সহকারী পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা, সেকশন অফিসার ও সমমান পদ মর্যাদার ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে বিকালে সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ