খালিয়াজুরী উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে বর্ধিত সভা অনুষ্টিত হয়। খালিয়াজুরী উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম ফালাকের সভাপতিত্বে যুগ্ম-আহ্বায়ক মীর তোফায়েল ও শামীম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জামিউল ইসলাম খান ও দেওয়ান রনি, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন আবুল কালাম আজাদ। এছাড়াও জেলা যুবলীগের সম্মানিত সদস্য ও স্থানীয় উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বর্তমান সরকারপ্রধান জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রসংশা করেন। তারা বলেন, দক্ষ নেতৃত্বের কারণেই বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে খ্যাতি অর্জন করেছে। বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। গ্রামকে শহরে রূপান্তরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। আওয়ামী লীগ সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান একমাত্র শেখ হাসিনা সরকারের আমলে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম ফালাক উপস্থিত সবাইকে সাংগঠনিক কার্যক্রম বেগবান করার জন্য উপজেলার সকল যুবলীগকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বর্ধিত সভার সমাপ্তি ঘোষণা করেন।
এমএসএম / জামান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
Link Copied