ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় ঋণ না পেয়ে হীড সংস্থার কার্যালয়ে এক ব্যবসায়ীর বিষপানে আত্মহত্যার অভিযোগ


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ১:৪৬

হীড বাংলাদেশ নামীয় একটি সংস্থার পূর্বের ঋণ পরিশোধ করে পুনরায়  ঋণ নিতে গিয়ে দুর্ভোগের শিকার হয়ে ওই অফিসের ভিতরে বিষপান আত্মহত্যা করেছে ব্যবসায়ী শংকর সাহা( ৪০)। ঘটনাটি ঘটেছে সোমবার (৮ আগস্ট )বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার ওছখালীস্থ হীড বাংলাদেশ সংস্থার  কার্যালয়ে। নিহত শংকর চন্দ্র সাহা উপজেলার ৫ নং চর ঈশ্বর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লক্ষ্মীদিয়া গ্রামের সচিন্দ্র সাহার ছেলে। তিনি ওছখালী বাজারের একজন চা ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রেতা  ( দোকানদার ) ছিলেন। নিহতের  ভাই উত্তম সাহা জানান,  গত বছর হীড বাংলাদেশ সংস্থার কাছ থেকে তার ভাই ২ লক্ষ টাকা ঋণ নিয়ে যথাসময়ে তা পরিশোধ করেছেন । সোমবার বিকেলে তাকে পুনরায় ঋণ দিবে বলে আশ্বস্ত করায় সে সংস্থার কার্যালয়ে যায়।‌ সেখানে উভয়ের মধ্যে  বাক বিতণ্ডা হয়।  পরে সন্ধ্যায় হীড সংস্থার অফিস থেকে তাকে ফোন করে জানানো হয় তার ভাই বিষ খেয়েছে। একইভাবে নিহত ছেলে হৃদয় সাহার মোবাইলে ও ফোন করে একই কথা জানানো হয়। নিহতের স্বজনদের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ‌এদিকে হাতিয়ার শাখার ব্যবস্থা কাউসার উদ্দিন বলেন,  শঙ্কর সাহা পূর্বের ঋণ পরিশোধ করেছে এবং নতুন ঋণের জন্য আসলে তার কিছু অনিয়মের কারণে তাকে ঋণ দেওয়া হবে না বলে জানানোর পর তিনি পাশের  বাথরুমে গিয়ে বিষ পান করেন। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। অপরদিকে এরিয়া ম্যানেজার অলক কুমার হাওলাদার বলেন,  যা ঘটেছে পাশের রুমে হয়েছে,  বিস্তারিত আমি কিছু জানি না। শুনেছি তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।  হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান , খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং আজ পোস্টমর্টেমের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ