ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত আমিনুর রহমান টুকু স্মরণে দোয়া মাহফিল


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ১:৪৭

বিশিষ্ট সাংবাদিক ও গুণী শিক্ষক সদ্য প্রয়াত মরহুম আমিনুর রহমান টুকু স্মরণে বিশেষ দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করে ঝিনাইদহ ফোরাম। অধ্যাপক মহব্বত হোসেন টিপুর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার গুণী সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ববৃন্দ। ঝিনাইদহ ফিরোজ ডায়াগনস্টিকের গলিতে অবস্থিত ঝিনাইদহ ফোরামের অফিসে ০৮ তারিখ সন্ধ্যায় আয়োজিত স্মরণ সভায় বক্তব্য প্রদান কালে বিশিষ্ট সাংবাদিক সাইফুল মাবুদ বলেন, "আমিনুর রহমান টুকু ভাই আমাদের অভিভাবক ছিলেন। তাঁর মতো সুন্দর মনের মানুষ আমি খুব কমই দেখেছি। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।"
অপরদিকে, গুণী এই ব্যক্তিত্বকে স্মরণ কালে সমাজসেবক ও ক্রীড়া সংগঠক তনু রেজা আসাদ বলেন, "তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন। আজীবন কেবল মানুষই গড়ে গেছেন। আমরা আমাদের অভিভাবক হারিয়েছি।"
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি আমিনুর রহমান টুকু স্মরণে বক্তব্য প্রদান করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে ঝিনাইদহ ফোরামের সাধারণ সম্পাদক
অ্যাড. মোঃ আবু হাসান বলেন, "আমার জীবনে আমিনুর রহমান টুকু ভাইয়ের মতো ভালো মানুষ দ্বিতীয়টি দেখিনি। আল্লাহর কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।"
উপস্থিত গুণীজনের বক্তব্য শেষে দোয়া কার্য পরিচালনা করেন ঝিনাইদহ ফোরামের সভাপতি অধ্যাপক মহব্বত হোসেন টিপু। উল্লেখ্য, সদ্য প্রয়াত মরহুম আমিনুর রহমান টুকু একজন বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে ঝিনাইদহের আপামর জনসাধারণের কাছে সুপরিচিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ