ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি, ৯ লাখ টাকা ফেরতের নির্দেশ


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ৩:২৫

জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রাম জান্নাতুল নুরী দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ঘটনায় ক্বারী শিক্ষক মো. আব্দুল গফুরকে প্রাপ্ত সব বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আব্দুল গফুর ১৯৯৭ সালে আলিম পাসের যোগ্যতায় ক্বারী পদে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু এই পদের জন্য আবশ্যক মুজাব্বিদ সনদ তার ছিল না। নিয়োগের শর্ত অনুযায়ী দুই বছরের মধ্যে তাকে এই সনদ অর্জন করার কথা ছিল, যা তিনি করেননি। পরিদর্শন ও অডিটে এই অনিয়ম ধরা পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, আব্দুল গফুর ২০০২ সালের মে মাস থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত সরকারি কোষাগার থেকে ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন-ভাতা তুলেছেন। এই পুরো অর্থসহ পরবর্তীতে প্রাপ্ত সব টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, আব্দুল গফুর যদি ভবিষ্যতে আরও কোনো আর্থিক সুবিধা গ্রহণ করেন, তবে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আনোয়ার হোসেনকে এর জন্য দায়ী করা হবে।

সম্প্রতি পদত্যাগ করা আব্দুল গফুর দাবি করেন, তাকে মুজাব্বিদ সনদ অর্জনের সুযোগ দেওয়া হয়নি। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, মাদ্রাসায় দীর্ঘদিন ধরে কোনো উন্নয়ন হয়নি এবং শিক্ষক নিয়োগেও একাধিকবার অনিয়ম হয়েছে। তারা এ বিষয়ে তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ