ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আ'লীগের কমিটি গঠনে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আ'লীগের সদ্য ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ জুন) পৌর শহরের চৌরাস্তা মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন পদবঞ্চিতরা। সভার আগে তারা সমর্থক আ'লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিদের নিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে শহরের রাস্তায় ব্যানার, ফেস্টুন নিয়ে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ‘অবৈধ পকেট কমিটি মানি না, মানব না, পকেট কমিটি বাতিল করতে হবে, নতুন কমিটি করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
আয়োজিত সভায় বক্তব্য দেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক পৌর মেয়র ও যুবলীগ নেতা আলমগীর সরকার, সাবেক ছাত্রলীগ নেতা আইয়ুব আলী ও রুকুনুল ইসলাম ডলার, যুবলীগ নেতা রমজান আলী ও সসীম, সাবেক যুবলীগ নেতা বাবর আলী, সাবেক পৌর আ'লীগ নেতা রফিউল ইসলাম, সাধন বসাক, সাবেক আ'লীগ নেতা আনিসুর রহমান বাকি প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে উপজেলা আ'লীগ সভাপতি সইদুল হকের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে অনিয়ম করে পুরনো ও ত্যাগী আ'লীগ নেতাদের কমিটিতে না রাখার অভিযোগ তুলে ধরেন। একই সাথে তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে উক্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার আলটিমেটাম দেন।
এ ব্যাপারে আ'লীগ সভাপতি সইদুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মূলত বিগত ইউনিয়ন ও পৌর নির্বাচনে যারা নৌকার বিরুদ্ধে নির্বাচন করে বহিষ্কৃত হয়েছেন তারাই এ অযৌক্তিক দাবি করছেন। তাদের ব্যাপারে জেলা কমিটির নেতৃবৃন্দও অবহিত আছেন। জেলা কমিটির চূড়ান্ত অনুমোদনেই এ কমিটি গঠিত হয়েছে।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied