ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মিরসরাইয়ে ৫০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জোর তৎপরতা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২৫ দুপুর ২:০

চট্টগ্রাম মিরসরাই উপজেলায় জার্মান বহুজাতিক প্রতিষ্ঠান আইভি ভোগট এর সহযোগী প্রতিষ্ঠান সোনাগাজী সোলার পাওয়ার লিমিটেড শতভাগ বৈদেশিক বিনিয়োগে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। এ প্রকল্পের জন্য ইতোমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর সঙ্গে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (PPA) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (PGCB) এর সঙ্গে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে।
প্রকল্প বাস্তবায়নের জন্য মিরসরাই উপজেলার গেরামারা মৌজায় ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ১৪২.৫৫ একর জমি ক্রয় করা হয়েছে। বর্তমানে জমি উন্নয়নকাজ দ্রুতগতিতে চলছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে ৭ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন লাইন স্থাপন শেষে বারৈয়ারহাট ১৩২/৩৩ কেভি সাব-স্টেশনের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকল্পের কাজ ঘিরে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে, যা এলাকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনমান উন্নতিতে সহায়ক ভূমিকা রাখছে।
প্রকল্পের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, স্থানীয় জনগণ ও সরকারি দপ্তরগুলোর সহযোগিতায় প্রকল্প এগিয়ে যাচ্ছে। কিছু স্বার্থান্বেষী মহল মামলা ও ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করলেও প্রশাসন ও জনগণের সহযোগিতায় তা বড় কোনো বাধা হয়ে ওঠেনি। সম্প্রতি জমি সংক্রান্ত একটি মামলা বাদীপক্ষ প্রত্যাহার করায় প্রকল্প বাস্তবায়নে আর কোনো বড় ধরনের বাধা থাকবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগ শুধু বিদ্যুৎ উৎপাদনেই সীমাবদ্ধ থাকবে না; বরং স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নেও অবদান রাখবে। কমিউনিটি ডেভেলপমেন্ট ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় ইতোমধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ শুরু হয়েছে। এসব কার্যক্রম মিরসরাইয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান