ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

৪১ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১০-৯-২০২৫ দুপুর ২:০

অভিযান চালিয়ে ৪১ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং ৪টি চাইনিজ রাইফেলের চার্জার উদ্ধার করেছে খুলনা মহানগর ডিবি পুলিশ। এসময় হাসানুর রহমান রাহুল (২২) ও শাহরিয়ার রহমান (২৫) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে একটায় নগরীর লায়ন্স স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, রাতে সোর্সর তথ্য পেয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন শের-এ বাংলা রোডস্থ লায়নস স্কুল অ্যান্ড কলেজের মূল গেইটের সামনে থেকে হাসানুর রহমান রাহুল (২২) ও শাহরিয়ার রহমানকে (২৫)গ্রেফতার করা হয়। এসময় ৪১ রাউন্ড ৭.৬২ চাইনিজ রাইফেলের তাজা গুলি এবং ৪টি ৭.৬২ চাইনিজ রাইফেলের চার্জার তাদের কাছে থেকে উদ্ধার করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম, আটককৃতদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিষয়ে আরো খোজ খবর নেয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি