চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার রায়পুরের বিএনপি নেতা”
লক্ষ্মীপুরের রায়পুরে অফিস খরচের নামে চাঁদা আদায়ের অভিযোগে বিএনপির এক নেতাকে বহিষ্কার করেছে পৌর বিএনপি। রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন এই শিরোনামে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা, দৈনিক সকালের সময় অনলাইনে প্রকাশিত নিউজের পর, এছাড়াও
চাঁদা তুলতে গিয়ে গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা এই শিরোনামে আমার দেশ অনলাইন সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বহিস্কারের এ সিদ্ধান্ত জানানো হয়।
সোমবার দুপুরে রায়পুর থানার পাশের সিএনজি স্ট্যান্ডে পৌর বিএনপির ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির লস্কর চালক ও স্থানীয়দের হাতে গণধোলাইয়ের শিকার হন। অভিযোগ ছিল, তিনি নিয়মিত সিএনজি চালকদের কাছ থেকে টাকা দাবি করতেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
পরদিন মঙ্গলবার রাতে রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটনের সম্মতিতে, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ই আলম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হুমায়ূন লস্করকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার জবাব তিন দিনের মধ্যে লিখিতভাবে দিতে হবে।
রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী বলেন,"রায়পুর পৌরসভায় কোনো ধরনের চাঁদাবাজির ঠাঁই হবে না। বিএনপি সবসময় গণমানুষের জন্য কাজ করে। যারা অপকর্মে লিপ্ত হয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা