ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ক্ষেতলালে সেনা সদস্যের বাড়িতে চুরি


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ১০-৯-২০২৫ দুপুর ২:৮

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার সূর্যবান এলাকায় এক সেনাবাহিনীর সদস্যের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। 

সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্য সুজাউলের বাড়ি ও একই এলাকার সামাদ নামের আরেক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনা সদস্য সুজাউল বাইরে থাকেন। বাড়িতে কেউ না থাকায় চোর তার একতলা ফ্ল্যাটবাড়ির জানালার থাইগ্লাস কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরিবারের দাবি, প্রায় লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।

অন্যদিকে, পাশের বাড়ির মালিক সামাদ অভিযোগ করেন, তার বাড়ি থেকেও নগদ ৭০ হাজার টাকা ও  পিতলের থালি চুরি হয়েছে।

সেনা সদস্য সুজাউল বলেন, আমি পরিবার নিয়ে ঢাকায় থাকি। সকালে খবর পাই বাড়িতে চুরি হয়েছে। এরপর ছুটি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছি।

স্থানীয় সাজাদুল ইসলাম জানান, সামাদের বাড়িতে চুরির ঘটনা শোনার পর আমি আমার ছোট ভাইয়ের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি জানালার কাচ কাটা। পরে বুঝতে পারি, তার বাড়িতেও চুরি হয়েছে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে জানালার থাইগ্লাস কেটে চোরেরা প্রবেশ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি