ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অসিত গাইনকে সংবর্ধনা প্রদান


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১০-৯-২০২৫ দুপুর ৩:৬

বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক অসিত গাইনকে ক্লাবের দক্ষিণাঞ্চলের প্রধান কার্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণাঞ্চলের প্রধান কার্যালয় মুকসুদপুর উপজেলার জলিরপাড় কার্যালয়ে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণাঞ্চল শাখার সভাপতি ফকির মিরাজ আলী শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাহমুদ মিনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন লিটন, ননিক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদার, জলিরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগার মিয়া, জলিরপাড় ইউনিয়ন জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক শুকুর আলী চোকদার। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন রাজৈর উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সভাপতি অসিত গাইনকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণকারী চ্যানেল "এস"-এর সাংবাদিক তরিকুল ইসলামের মৃত্যুতে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত