রৌমারীতে বিনামূল্যে ধান কাটার রিপার মেশিন বিতরণ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৫টি ইউনিয়নে বিনামূল্যে উন্নত কৃষি প্রযুক্তির ধান কাটার রিপার মেশিন বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫টি রিপার যন্ত্র বিতরণ করা হয়। প্রতিটি রিপার মেশিনের মূল্য প্রায় ২ লক্ষ ৮ হাজার টাকা। কৃষকদের হাতে এই মেশিনের চাবি হস্তান্তর করেন উপজেলা কৃষি কর্মকর্তা।
বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কৃষি অফিস থেকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম চৌধুরী এ মেশিনগুলো বিতরণ করেন। পাঁচটি গ্রুপের সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন ডাঙ্গুয়াপাড়া গ্রামের ফল ফসল কৃষক গ্রুপের প্রধান মো. মোফাজ্জল হোসেন, রতনপুর গ্রামের মো. ইস্রাফিল হক, বাইটকামারী গ্রামের মো. এনামুল হক, জন্দিরকান্দা গ্রামের দানা গ্রুপের প্রধান মো. রোকনুজ্জামান ও পূর্ব খেদাইমারী গ্রামের মো. আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. একরামুল হক, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান জিয়া ও মো. আমিনুল ইসলাম প্রমূখ।
কৃষক সাইফুল ইসলাম বলেন, প্রতি বছরে ধান কাটার সময় শ্রমিক সংকট সৃষ্টি হয়। এ কারনে ৬২ শতাংশ জমির ধান কাটতে প্রায় ৪ থেকে ৬ হাজার টাকা খরচ হয়। এই ধান কাটার মেশিনটি ব্যবহার করলে সর্বচ্চ খরচ লাগবে ১ হাজার ৫’শ টাকা। এতে আমাদের অনেক সাশ্রয় হবে। বিনামূল্যে এই মেশিন পেয়ে আমরা অনেক খুশি হয়েছি।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রিপার মেশিনের মাধ্যমে ধান কাটা, গম কাটা, এলোমেলো ধানও কাটা যায়, কাদা মাটি ও পড়ে থাকা ধানও কাটা সম্ভব। যন্ত্রটি কৃষকের দোড়গোড়ায় সহজলভ্য করার জন্য বর্তমান কৃষি বান্ধব সরকার প্রতিটি যন্ত্র বিনা মূল্যে দিচ্ছে। যন্ত্রের ব্যবহার বাড়ানো গেলে ফসলের উৎপাদনশীলতা ও কৃষকের উৎপাদন খরচ অনেকটা কমানো সম্ভব।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ